IQNA

23:24 - December 19, 2018
সংবাদ: 2607586

বছরে এক লাখেরও বেশী বিদেশী পর্যটক জামকারান মসজিদ যিয়ারত করে

জামকারান মসজিদের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বছরে ৭০টি দেশ থেকে এক লক্ষেরও বেশী বিদেশী পর্যটক জামকারান মসজিদ যিয়ারাত করেন।

বছরে এক লাখেরও বেশী বিদেশী পর্যটক জামকারান মসজিদ যিয়ারত করে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মাহদী হাশেমী বলেন, প্রায় লক্ষাধিক যায়ের প্রতি বছর বিশ্বের ৭০টি দেশ থেকে জামকারান মসজিদ যিয়ারাত করতে আসেন।

জামকারান মসজিদের জনসংযোগ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক বলেন যে ইরাক, পাকিস্তান, লেবানন, বাহরাইন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক ও আজারবাইজান, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ডেনমার্ক এবং কানাডা থেকে সর্বাধিক পর্যটক ও তীর্থযাত্রী মসজিদটি পরিদর্শন করতে আসেন।

তিনি বলেন: জামকারান মসজিদ এবং আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পর্যটকরা এই মসজিদ যিয়রাত করে থাকেন।

তিনি বলেন: এই মসজিদে প্রতি দিন বিদেশী যায়েরদের জন্য আপ্যায়নের ব্যবস্থা এবং যিয়রাত সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

জামকারানের পবিত্র মসজিদের পবিত্র স্থান থেকে তীর্থযাত্রীদের ভাল ব্যবহারের জন্য, মসজিদটিতে অ-ইরানী তীর্থযাত্রীদের নিবেদিত একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে যেখানে তীর্থযাত্রীরা তাদের নিজস্ব ভাষায় কুরআন, মাফাতিহুল জিনান এবং দোয়ার বাই ব্যবহার করতে পারবেন।

হাশেমী বলেন: এই মসজিদে অনেক দোভাষী রয়েছেন যারা স্বেচ্ছাসেবামূলক সেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন দেশ ও ভাষার জিয়ারতকারীদের জন্য মসজিদ সম্পর্কে তথ্য প্রদান করে থাকেন।

captcha