IQNA

কানাডায় কাফেরুন সূরার তাফসির

21:50 - January 16, 2019
সংবাদ: 2607748
কানাডায় কাফেরুন সূরার তাফসির
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার এডমন্টন শহরের ইমাম হুসাইন (আ.) ইসলামিক সেন্টারে আগামীকাল কাফেরুন সূরার তাফসিরের আলোকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এডমন্টন শহরের ইমাম হুসাইন (আ.) ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: উক্ত অনুষ্ঠানটি আগামীকাল (১৭ই জানুয়ারি) স্থানীয় সময় ১৯:৩০টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শুরুতেই ইয়াসিন সূরা তিলাওয়াত করা হবে এবং পরবর্তীতে দোয়া কুমাইল এবং বক্তৃতা পেশ করা হবে। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম অংশ কাফেরুন সূরার তাফসিরও ব্যক্ত করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৮ই জানুয়ারি) ইমাম হুসাইন (আ.) ইসলামিক সেন্টারে শইখ আসামা আল-আত্তারের ইমামতিতে জুমার নামাজ আদায় করা হবে।
iqna

 

captcha