IQNA

সিডনিতে উদ্বোধন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ

23:18 - January 25, 2019
সংবাদ: 2607788
সিডনিতে উদ্বোধন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অতি শীঘ্রই সেদেশের সিডনি শহরে উদ্বোধন হবে।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ান ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান শফিক আব্দুর রহমান আব্দুল্লাহ ২১শে জানুয়ারি মিশরের সুপ্রিম ইসলামিক কাউন্সিল সদর দফতরে মিশরের এন্ডোভমেন্টস মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া এক সাক্ষাৎকারে বলেন: অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মসজিদ "ওমর ইবনে খাত্তাব" এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অতি শীঘ্রই সেদেশের সিডনি শহরে উদ্বোধন হবে।
অস্ট্রেলিয়ান ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ওমর ইবনে খাত্তাব মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মিশরের এন্ডোভমেন্ট মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও তিনি মিশরের এন্ডোভমেন্ট মন্ত্রণালয় অস্ট্রেলিয়ায় ধর্মীয় মুবাল্লিগ প্রেরণ এবং এর মাধ্যমে ধর্মীয় সেবা প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
শফিক আব্দুর রহমান আব্দুল্লাহ অস্ট্রেলিয়ার ফ"ওমর ইবনে খাত্তাব"য়সাল অনুষদের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন: ওমর ইবনে খাত্তাব মসজিদটির উদ্বোধনের পাশাপাশি চরমপন্থি ও সন্ত্রাসবাদের মোকাবিলার আলোকে আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হবে।
http://iqna.ir/fa/news/3783432

 

captcha