IQNA

10:20 - February 05, 2019
সংবাদ: 2607876

আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করলেন আল-আজহারের গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক: খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক পোপ ফ্রান্সিসের সাথে এক সাক্ষাৎকারে মিশরের আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তৈয়ব আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করেছেন।

আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করলেন আল-আজহারের গ্র্যান্ড মুফতি

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক পোপ ফ্রান্সিসের সাথে এক সাক্ষাৎকারে মিশরের আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তৈয়ব আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করে তার দেশের মুসলমানদের নিকটে খ্রিস্টানদের সেদেশের জনগণের অংশ হিসেবে মেনে নিয়া পাশাপাশি জীবন যাপন করার জন্য আহ্বান জানিয়েছেন।

মুসলমানদের উদ্দেশ্য করে তিনি বলেন: আপনারা যেখানেই থাকেন না কেন, সর্বদা খ্রিস্টানদের স্বাগত জানান। কারণ তার আমাদের ভাই।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তৈয়ব আন্তঃধর্মীয় সহাবস্থানের জন্য তাদেরকে অনুপ্রেরিত করে বলেন: আপনারা আপনাদের ধর্মীয় পরিচয় বজায় রাখতে এবং এই সমাজের আইনকে সম্মান করতে চেষ্টা করবেন। একটি ধর্মীয় দায়িত্ব হিসাবে সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন। iqna

 

 

captcha