IQNA

19:26 - February 12, 2019
সংবাদ: 2607924

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্টের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতা সিবগাতুল্লাহ মোজাদ্দেদি ইন্তেকাল করেছেন।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্টের ইন্তেকাল

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট তাদের নিজস্ব ফেইসবুক পেজে ঘোষণা করেছে: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতা সিবগাতুল্লাহ মোজাদ্দেদি ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

এই বিবৃতিতে উল্লেখ করেছে: তার মৃতদেহ কাবুলের সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতাল থেকে আগামীকাল (১৩ই ফেব্রুয়ারি) গ্রহণ করা হবে এবং সকাল ১১টায় গাজী স্টেডিয়ামে জানাজার নামাজ আদায় করা হবে।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধে সিবগাতুল্লাহ মোজাদ্দেদি আফগানিদের যোদ্ধাদের কমান্ডার ছিলেন। ১৯৭৯ সালে তিনি কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয় রেসকিউ ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৯২ সালের ২৮শে এপ্রিল থেকে ২৮শে জুন পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। iqna

 

 

captcha