IQNA

23:15 - February 16, 2019
সংবাদ: 2607953

ইরাকের ৩ নাগরিককে অপহরণ করল দায়েশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের আল-আনবার প্রদেশের হাদিসা শহর থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তিন জনকে অপহরণ করেছে।

ইরাকের ৩ নাগরিককে অপহরণ করল দায়েশ

বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা ইরাকের এই তিন জন নাগরিককে অপহরণ করেছে।

সংবাদ উৎসের ঘোষণা অনুযায়ী, হাদিসা শহরের অদূরে একটি গ্রাম থেকে এই তিনজনকে অপহরণ করা হয়েছে।

অপহরণের পর দায়েশের হাত থেকে অপহরণকৃতদের উদ্ধার করার জন্য ইরাকী বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে।

দায়েশের কিছু সদস্য এখনও আল-আনবার প্রদের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মাঝেমধ্যে তারা এধরণের সন্ত্রাসীমূলক কাজ করছে। iqna

 

 

captcha