আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে মুসলিম সম্প্রদায়ের দুই বোনকে হেনস্তা করা হয়েছে। হিজাব পরার কারণে মাউন্ট আলবার্ট রেলস্টেশনে তাদেরকে হেনস্তা করা হয়। আজ রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা ইকনা: জানা গেছে, দুই বোনকে অপমান করে তাদের নিজদেশে ফিরে যাওয়ার হুমকি দেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তারা পরিবারকে জানিয়েছে, তারা এ ঘটনায় ভয় পেয়েছে এবং বাড়িতে অবস্থান করা নিরাপদ বলে মনে করছে।
ওই দু'বোনের নাম ইকরা (২১) ও আসমা বলে জানা গেছে। নিউজিল্যান্ড হেরাল্ড