IQNA

21:06 - March 17, 2019
সংবাদ: 2608149

১৩ই রজব উপলক্ষে পাকিস্তানে উৎসব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন শহরের উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

১৩ই রজব উপলক্ষে পাকিস্তানে উৎসব মাহফিল

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কোয়েটা শহরে ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতরাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজের পর “ফাতিমিয়া” মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইমাম জাওয়াদের  জন্ম হয়েছিল ১৯৫ হিজরির ১০ম রজবে তথা ৮১১ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল পবিত্র মদীনায়। মজলুম ও দরিদ্রদের প্রতি ব্যাপক দানশীলতা ও দয়ার জন্য তিনি 'জাওয়াদ' উপাধি পেয়েছিলেন। তাকি বা খোদাভীরু ছিল তাঁর আরেকটি উপাধি।

আসন্ন ১৩ই রজব তথা ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে এই মাহফিল একাধারে ২৪শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

এসময় পাকিস্তানের বিভিন্ন শহরের মসজিদ, হুসাইনিয়া এবং মাদ্রাসাসহ আহলে বায়েত (আ.)এর ভক্তদের বাড়ীতে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

এই মাহফিল আহলে বায়েত শানে গজল, কবিতা ও বক্তৃতা পেশ করা হয় এবং মুসলমানদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। iqna

 

captcha