IQNA

21:29 - March 26, 2019
সংবাদ: 2608209

গাজায় আকাশ পথে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনারা আজ সকালে গাজায় আকাশ পথে হামলা চালিয়েছে।

গাজায় আকাশ পথে ইসরাইলের হামলা

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের সেনারা আজ সকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ৩০ বার হামলা চালিয়েছে।

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়েছে।

এছাড়াও ইসরাইলের গোলন্দাজ বাহিনী গাজার পূর্ব, উত্তর এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বোমা নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী ইসরাইলের এই হামলার ফলে গাজা শহরের ভবন এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, তেল আবিবে গতকাল বোমা বিস্ফোরণের পর যায়নবাদীরা গাজায় হামলা করার হুমকি দিয়েছিল। iqna

 

 

captcha