IQNA

22:15 - March 28, 2019
সংবাদ: 2608221

অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেলো নাইজেরিয়ান ক্বারি

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে থেকে সেদেশর বিখ্যাত ক্বারি শেইখ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা দুই সপ্তাহ পূর্বে অপহরণ করেছিল। অবশেষে সেদেশের প্রসিদ্ধ এই ক্বারিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেলো নাইজেরিয়ান ক্বারি

বার্তা সংস্থা ইকনা: কাটসিনা প্রদেশের সিনিয়ার সামরিক কমান্ডার গতকাল (২৭শে মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন: অপহরণকারীদের হাত থেকে ক্বারি শেইখ আহমাদ সুলাইমান এবং তার পচ সহযোগীকে উদ্ধার করা হয়েছে।

ব্রিগেডিয়ার লোকমান ওমুননি বলেন: নাইজেরিয়ান সেনাবাহিনীর প্রধানের নির্দেশে অপহরণকারীদের হাত থেকে এসকল ব্যক্তিদের মুক্ত করা হয়েছে।

তিনি বলেন: অপহরণকারীদের হাত থেকে মুক্ত পাওয়ার পর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তারা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন।

নাইজেরিয়ার কানো প্রদেশের নিবাসী ক্বারি শাইখ আহমাদ সুলাইমান সহকারে তার সাথে থাকা অপর ৫ জনকে ১৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছিল।

তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশের কাবী প্রদেশে গিয়েছিলেন। মাহফিল শেষে নিজ শহরের ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করেছিল। শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার এক জন প্রসিদ্ধ ক্বারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতায় ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন। iqna

 

 

 

captcha