IQNA

গাজায় ফিলিস্তিনের এক যুবকের শাহাদাত

21:20 - March 31, 2019
সংবাদ: 2608235
গাজায় ফিলিস্তিনের এক যুবকের শাহাদাত
আন্তর্জাতিক ডেস্ক: গাজার পূর্বাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের হামলায় ফিলিস্তিনের এক যুবক শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: ফিলিস্তিনের ২০ বছরের যুবক জেহাদ সায়াদ শনিবার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় শহীদ হয়েছেন।

ইসরাইলি সেনাদের হামলায় প্রথমে এই যুবক গুরুত্বর আহত হন। আহত অবস্থায় জেহাদ সায়াদকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালে শাহাদাত বরণ করেন।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ঘোষণা করেছে: ফিলিস্তিনের এই যুবকের মাথায় আঘাত করা হয়েছে।

এছাড়াও শুক্রবার বিকালে ফিলিস্তিনি সেনাদের হামলায় গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এবং আল-বোরাইজ এলাকার ১০ জন আহত হয়েছেন। iqna

 

 

captcha