IQNA

22:27 - April 06, 2019
সংবাদ: 2608280

ইয়েমেনে কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ট্রিম শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৪০ জন কুরআন হাফেজকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

ইয়েমেনে কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেন হাদরামৌত প্রদেশের ট্রিম সিটিতে আল-দাওয়াত চ্যারিটি সোসাইটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসকল হাফেজদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে। ইয়েমেনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ১২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে বাছায় করে এই ৪০ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

ইয়েমেনের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এই দলটি ৬ষ্ঠতম দল, যারা কুরআন হেফজের কোর্স সম্পূর্ণরূপে শেষ করেছেন।

এই দলের মধ্যে কুরআন হেফজ কোর্সে নিয়মিত অংশগ্রহণ করে ৫০ বছরের এক ব্যক্তি সম্পূর্ণ কুরআনে মুখস্থ করতে সক্ষম হয়েছেন। iqna

 

 

captcha