IQNA

19:15 - May 01, 2019
সংবাদ: 2608454

সোমবার থেকে পবিত্র রমজান শুরু; আল্লামা ফাজলুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বিশিষ্ট মারজায়ে তাকলীদ আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহের শরিয়তগত দপ্তর পবিত্র রমজান মাসের সূচনা সম্পর্কে ঘোষণা করেছে: আগামী সোমবার (৬ষ্ঠ মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সোমবার থেকে পবিত্র রমজান শুরু; আল্লামা ফাজলুল্লাহ

বার্তা সংস্থা ইকনা: আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহের শরিয়তগত দপ্তর আরও ঘোষণা করেছে, জ্যোতির্বিদ্যার বিস্তারিত গণনার উপর ভিত্তি করে পবিত্র রমজান মাস সোমবার থেকে শুরু হবে।

আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ বিগত কয়েক বছর যাবত জ্যোতির্বিদ্যা বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে রমজানের মাস নির্ধারণ করে আসছেন। তবে অনেক আলেম খালি চোখে চাঁদ দেখার উপর ভিত্তি করে পবিত্র রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেন।  iqna

 

 

captcha