IQNA

ইয়েমেনে সৌদি জোট বাহিনীর আগ্রাসনে হতাহত ২৪

21:59 - May 13, 2019
সংবাদ: 2608533
ইয়েমেনে সৌদি জোট বাহিনীর আগ্রাসনে  হতাহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আদ-দালায় প্রদেশে সৌদি জোট বাহিনীর আগ্রাসনের ফলে ২৪ জন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে, ইয়েমেনের আদ-দালায় প্রদেশের কায়তাবা শহরের আবাসিক এলাকায় সৌদি জোট বাহিনীর বিমান হামলায় ৬ জন শিশু ও ১ জন নারী নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় ১১ জন শিশু, ৫ জন নারী এবং ১ জন পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই মানব অপরাধের জন্য সৌদি আরবসহ আমেরিকা, ব্রিটেন এবং যারা জোট বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে দায়ী করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক বছর যাবত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি জোট বাহিনী এধরণের মানবিক অপরাধ চালিয়ে যাচ্ছে। আর এই বিষয়ে জাতিসংঘ নীরবতা পালন করছে। আমরা জাতিসংঘের এই নীরবতার তীব্র নিন্দা জানাচ্ছি। iqna

captcha