IQNA

তাজিকিস্তানে ৩০ দায়েশী বন্দীর মৃত্যু

5:44 - May 21, 2019
সংবাদ: 2608593
তাজিকিস্তানে ৩০ দায়েশী বন্দীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের সরকারি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জেল থেকে পালানোর সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৩০ জন কয়েদির মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, রাজধানী দুশানবের দক্ষিণাঞ্চলে ফাহাদাত শহরের একটি উচ্চসুরক্ষিত কারাগার থেকে পালানোর সময়ে ৩০ জন দায়েশী বন্দীর মৃত্যু হয়।

পূর্বে তাজিকিস্তানের কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, দুশানবের ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ফাহাদাত শহরের জেলে থেকে পালানোর সময় দায়েশের ২৯ জন কয়েদি নিহত হয়েছে। এসময় তাদের বাধা দেয়ার জন্য ৩ জন কারারক্ষী নিহত হয়েছেন। iqna

 

 

captcha