IQNA

23:17 - June 17, 2019
সংবাদ: 2608748

লেবাননে ইবাদতের স্থানসমূহে সন্ত্রাসীদের হামলা নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের নিরাপত্তা বাহিনী সেদেশের ইবাদতের স্থানসমূহে সন্ত্রাসীদের হামলা নস্যাৎ হওয়ার খবর জানিয়েছে।

লেবাননে ইবাদতের স্থানসমূহে সন্ত্রাসীদের হামলা নস্যাৎ

বার্তা সংস্থা ইকনা: লেবাননের নিরাপত্তা বাহিনী আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর আমরা জানতে পেরেছি যে, সে লেবাননের বাইরে অবস্থানরত বেশ কিছু ব্যক্তির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখত এবং তাদের সাথে লেবাননের সন্ত্রাসী অভিযান চালানোর ব্যাপারে আলোচনা করতো।

এই ব্যক্তি অতি শীঘ্রই লেবাননের মসজিদ ও গির্জায় হামলা চালিয়ে নিরীহ ব্যক্তিদের হত্যা করার পরিকল্পনা করেছিল। iqna

 

 

captcha