IQNA

22:30 - July 06, 2019
সংবাদ: 2608845

ইরাকে পিকেকের ৬১ জন সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পিকেকে দল নিধনের জন্য তুরস্কের সামরিক বাহিনীর বিশেষ অভিযান শুরু থেকে এ পর্যন্ত এই দলের ৬১ জন সদস্য নিহত হয়েছে।

ইরাকে পিকেকের ৬১ জন সদস্য নিহত

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (৬ষ্ঠ জুলাই) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরাকের উত্তরাঞ্চলীয় হাকুর্ক অঞ্চলে তুরস্কের সেনাবাহিনীর বিশেষ অভিযানের শুরু থেকে এই পর্যন্ত পিকেকে দলের ৬১ জন সদস্য নিহত হয়েছে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত পিকেকের ১৫১টি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এবং ১১০ প্যাকেট বিস্ফোরক দ্রব্য ধ্বংস কর হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মে মাসে ঘোষণা করেছে: পিকেকে দলকে দমনের জন্য তুরস্কের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলীয় হাকুর্ক অঞ্চলে “জঙ্গল” নামক বিশেষ অভিযান চালু করেছে। iqna

 

 

captcha