IQNA

গাজনিতে বোমা বিস্ফোরণ

19:52 - July 07, 2019
সংবাদ: 2608847
গাজনিতে বোমা বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৭ম জুলাই) সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের গাজনি শহরে বোমা বিস্ফোরিত হয়েছে।

আফগান এ্যাটলাস নিউজ এজেন্সির প্রধান সাইয়্যেদ আহমাদ মুসাভী মুবাল্লীগ বার্তা সংস্থা ইকনা’কে জানিয়েছে, বোমাটি গাজনি শহরের তৃতীয় জেলায় বিস্ফোরিত হয়েছে।

তিনি বলেন: বোমাটি আজ সকাল সাড়ে ৮টায় গাজনি শহরের কেন্দ্রে বিস্ফোরিত হয়েছে। একটি তথ্য কেন্দ্রকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে।

মুসাভী মুবাল্লীগ বলেন: তালেবান এই হামলা চালিয়েছে। তথ্য কেন্দ্রে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই হামলার ফলে এই তথ্য কেন্দ্রের বেশ কয়েকজন কর্মচারী ও কর্মকর্তা হতাহত হয়েছেন।  iqna

 

 

captcha