আন্তর্জাতিক ডেস্ক: উসামা বিন লাদেনের ছেলে ও তার সম্ভাব্য উত্তরসূরি হামজা বিন লা'দেন মারা গিয়েছে। যুক্তরাষ্ট্র একটি চ্যানেল এই তথ্য প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ গতকাল (৩১শে জুলাই) ঘোষণা করেছে: আমেরিকা গোপন তথ্যের মাধ্যমে আল কায়েদার সাবেক নেতা উসামা বিন লাদেনের ছেলে এবং তার সম্ভাব্য উত্তরসূরি হামজা বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এই চ্যানেলটি আরও বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের তিন জন কর্মকর্তা হামজার মৃত্যুর খবর ঘোষণা করেছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এসকল কর্মকর্তাগণ লাদেন পুত্র কোথায়, কিভাবে এবং কখন নিহত হয়েছে কিংবা তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা সে ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি। iqna