আন্তর্জাতিক ডেস্ক: রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এক বিস্ফোরণে তালেবানের নেতা মোল্লা হাবতুল্লাহের ভাই মাওলানা আহমাদুল্লাহ নিহত হয়েছেন।
বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মাওলানা আহমাদুল্লাহ মোল্লা কোয়াটার একটি মসজিদের পেশ ইমামের দায়িত্বশীল ছিলেন। উক্ত মসজিদে বোমা বিস্ফোরণের ফলে তিনি নিহত হয়েছেন।
গতকাল কোয়েটার উত্তরাঞ্চলীয় কচলাগ অঞ্চলের একটি মসজিদে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের ফলে অপর তিন জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
পাকিস্তানের মিডিয়া জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পূর্বে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরিত হয়েছে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কোয়েটায় গত এক মাসে এই নিয়ে মোট চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। iqna