আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন পবিত্র ঈদের গাদির উপলক্ষে নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযার সুসজ্জিত করা হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঈদে গাদির উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের বিভিন্ন অংশ ফুল, পতাকা ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হচ্ছে।
১৮ই জিলহজ পবিত্র ঈদে গাদিরের দিন। বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী ১০ম হিজরি’র এই দিনে নবী করিম (সা.) মহান আল্লার নির্দেশে ইমাম আলী (আ.)কে খিলাফত ও ইমামতের স্থানের নির্ধারিত করেছেন। গাদিরের ঘটনা বিদায় হজের বছরের ১৮ই জিলহজে গাদির নামক স্থানে সংগঠিত হয়েছে।
শিয়াদের বিভিন্ন হাদিসে ঈদের গাদীরকে সর্ববৃহৎ ঈদ হিসেবে গণ্য করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের শিয়া মুসলমানেরা এই দিনে উৎসব পালন করেন এবং বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেন। iqna