আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের আরবাইন তথা চেহলুম উপলক্ষে বার্লিনের ইমাম আলী (আ.)ইসলামিক সেন্টার ইরাকে কাফেলা পাঠাচ্ছে। কাফেলাকে নিয়ে বার্লিন থেকে সরাসরি নাজাফে বিমান অবতরণ করবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বার্লিন থেকে কাফেলা ১১ই অক্টোবর ইরাকের উদ্দেশ্য রওনা হবে এবং ২৫শে অক্টোবর ফিরে যাবে।
বার্লিনের ইমাম আলী (আ.)ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: আরবাইন উপলক্ষে বার্লিন থেকে নাজাফে বিমানের টিকিট এবং ভিসার মূল্য ৬৫০ ইউরো নির্ধারণ করা হয়েছে। সীমাবদ্ধতা থাকার কারণে যারা প্রথমে নাম নির্ধারণ করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরবাইনে ইরাকে যেতে ইচ্ছুক ব্যক্তিবর্গ আগামীকালের (২০শে সেপ্টেম্বর) মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। এ জন্য এই সেন্টার তাদের মোবাইল নম্বর ০৩০৭৫৫১৫৮৪৫ ঘোষণা করেছে। iqna