আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী “আব্দুল্লাহ আব্দুল্লাহ” এক সংবাদ সম্মেলনে নিজের বিজয় হওয়া ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান সরকারের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আমরা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছি এবং দ্বিতীয় দফা নির্বাচনের কোন প্রয়োজন নেই।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য আব্দুল্লাহ আফগান জনগণকে ধন্যবাদ জানান।
শনিবার আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং আফগান নির্বাচন কমিশনের মতে সাড়ে ২১ লাখ মানুষ এতে অংশ নিয়েছে। iqna