IQNA

22:16 - November 11, 2019
সংবাদ: 2609614

রাক্কায় গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাক্কার উত্তরাঞ্চলীয় সালুক মিনি টাউনে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ২২ জন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন।

সিরিয়ার রাক্কায় গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ২২বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
গাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য বহন করা হয়েছিল। গতকাল সালুক মিনি টাউনের প্রধান সড়কে এই গাড়িটির বিস্ফোরণ হয়।
এছাড়াও গতকাল সিরিয়ার তেল আবিজ শহরে অপর এক গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে।  iqna

 

 

captcha