IQNA

20:34 - November 16, 2019
সংবাদ: 2609649

আলেপ্পোয় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: আজ (১৬ই নভেম্বর) সিরিয়ার আলেপ্পো শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন।

আলেপ্পোয় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৮

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরতলির “আল-বাব” শহরের “আল-কারাজ” এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক ব্যক্তি রয়েছে।
সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ এই বিবৃতিতে আরও ঘোষণা করেছে: বিস্ফোরণের তীব্রতার কারণে কয়েকটি লাশ পুরোপুরি পুড়ে গেছে। নিহতের সংখ্যা বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এই হামলায় ৩৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং আশেপাশের ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘনটাস্থলে উপস্থিত হয়ে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে।  iqna

 

captcha