IQNA

13:48 - November 21, 2019
সংবাদ: 2609672

ইরাকে অজ্ঞাত বিমানের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংবাদ উৎস ঘোষণা করেছে, ইরাকের উত্তরাঞ্চলে ইজাদী সৈন্য ঘাটিতে ২০শে নভেম্বর অজ্ঞাত বিমানের বোমা হামলায় ২০ জন হতাহত হয়েছে।

ইরাকে অজ্ঞাত বিমানের বোমা হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অজ্ঞাত এক বিমান গতকাল ইরাকের উত্তরাঞ্চলে ইজাদী সৈন্য ঘাটিতে (এ.বি.শ) বোমা হামলা চালিয়েছে। এই হামলায় ২০ জন হতাহত হয়েছে।
ইরাকের নেইনাওয়া প্রদেশের সানজার শহরের খানসুর এলাকায় ইজাদী সৈন্য ঘাটিতে এই হামলা চালানো হয়েছে।
এই বিমান হামলার ফলে সৈন্য ঘাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
সানজার শহরের নিরাপত্তার দায়ভার ইজাদী সৈন্যদের উপর ন্যস্ত ছিল। ২০১৪ সালে মসুলের পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের হামলা এবং ইজাদিদের উপর গণহত্যা চালানোর পর এই নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছে। iqna

 

captcha