IQNA

0:05 - December 02, 2019
সংবাদ: 2609747

আদিল আব্দুল মাহদির পদত্যাগপত্র গ্রহণ করল ইরাকি সংসদ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংসদ সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি'র পদত্যাগপত্র গ্রহণ করেছে। গতকাল অধিবেশনে সংসদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

আদিল আব্দুল মাহদির পদত্যাগপত্র গ্রহণ করল ইরাকি সংসদ

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরাকের সংসদ সদস্যরা সেদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদের বিধানকে অনুযায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির পদত্যাগ গ্রহণ করেছেন এবং নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সালিহ বারহামকে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এর আগে আদিল আব্দুল মাহদি পদত্যাগপত্র জমা দিয়ে অবিলম্বে স্থলাভিষিক্ত নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন।

ইরাকি সরকারের মুখপাত্র সাদ আল-হাদিসি ৩০শে সেপ্টেম্বর শনিবার ঘোষণা করেছিলেন যে, আবদুল মাহদি তার পদত্যাগ সংসদে জমা দিয়েছেন।

এজন্য সংসদ সদস্যগণ গতকাল দুপুরে প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি'র পদত্যাগ এবং নাজাফ ও জ্বী ক্বার প্রদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করতে একটি বিশেষ সভার ডাক দিয়েছিলেন।

আদিল আব্দুল মাহদির পদত্যাগ গ্রহণের পরে ইরাকি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি বলেন: শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ইরাকি রাষ্ট্রপতির সাথে তিনি কথা বলবেন। iqna

 

captcha