IQNA

সৌদি জোটের আরও একটি ড্রোন শিকার করল ইয়েমেন

17:45 - December 08, 2019
সংবাদ: 2609793
সৌদি জোটের আরও একটি ড্রোন শিকার করল ইয়েমেন
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং আনসারুল্লাহ গতকাল (৭ম ডিসেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের একটি গুপ্তচর বিমান ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং আনসারুল্লাহ’র আওতাধীন স্বেচ্ছাসেবী বাহিনী গতকাল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান এলাকায় সৌদি-সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনকারী জোটের একটি ড্রোন ধ্বংস করেছে।
এই নিয়ে সৌদি জোট বাহিনীর মোট ৪টি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। প্রায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইয়েমেন চতুর্থ ড্রোনটি ধ্বংস করেছে।
গত বুধবার ও বৃহস্পতিবার ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান ও আসির এলাকায় জোট বাহিনীর তিনটি গুপ্তচর বিমান ধ্বংস করেছে।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ টানা পাঁচ বছর ধরে চলছে। এই যুদ্ধের ফলে ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ হতাহত হয়েছেন।  iqna

captcha