IQNA

21:58 - December 22, 2019
সংবাদ: 2609883

ইয়েমেনে সৌদি জোট বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সাআদা প্রদেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সৌদি জোট বাহিনী আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছে।

ইয়েমেনে সৌদি জোট বাহিনীর হামলা

বার্তা সংস্থা ইকনা: সৌদি-আমেরিকার সৈন্যরা গতকাল (২১শে ডিসেম্বর) ইয়েমেনের সাআদা প্রদেশের তাখিহ এবং মোজযা এলাকায় পৃথক দুটি হামলায় চালিয়েছে।

এছাড়াও, ইয়েমেনের সীমান্তবর্তী রাজে অঞ্চলে বেসামরিক ব্যক্তিদের বসতবাড়িতে কয়েকশো সৌদি রকেট এবং মর্টার শেল লক্ষ্য করে টার্গেট করা হয়েছে, যার ফলে ইয়েমেনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাআদা প্রদেশের সীমান্তবর্তী শহরগুলোয় নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র এবং কামান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট বাহিনী। এই হামলার ফলে এখনও পর্যন্ত অনেকের প্রাণহানি করেছে। এছাড়াও এই এলাকার বাসিন্দাদের সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ইয়েমেনের পদত্যাগী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় আনার অজুহাতে ২০১৫ সালের এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি আরব ও বেশ কয়েকটি পশ্চিমা ও আরব দেশের সৈন্যরা একত্রিত হয়ে ইয়েমেনের উপর ব্যাপক আক্রমণ শুরু করেছে।

সৌদি জোটের আগ্রাসনে ফলে এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আগ্রাসনের ফলে ইয়েমেনে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তা বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। iqna

 

captcha