IQNA

20:43 - December 25, 2019
সংবাদ: 2609898

ঈসা (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক: হযরত ঈসা (আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বার্তা দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

ঈসা (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার শুভেচ্ছা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতার সদর দপ্তর কর্তৃক পরিচালিত টুইটারে যিশুখ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের সকলকে অভিনন্দন জানিয়ে এই বার্তাটি প্রচার করা হয়েছে।

সর্বোচ্চ নেতা তার বার্তাটি নীচে তুলে ধরা হল:

"ঈসা আলাইহিস সালামের প্রতি মুসলমানরা যে সম্মান প্রদর্শন করেন তা খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের চেয়ে কোনো অংশেই কম নয়"।

উল্লেখ্য যে, ২৫ ডিসেম্বর হচ্ছে সহৃদয় ও প্রশান্তির নবী হযরত ঈসা (আ.)'র পবিত্র জন্মদিন। তাঁর জন্মের ইতিহাস আল্লাহর মহান কুদরতের ক্ষুদ্র একটি নিদর্শন। ঈসা (আ.)'র মা ছিলেন হযরত মারিয়াম (সা. আ.)। হযরত মারিয়াম ছিলেন হযরত ইমরান (আ.) এর মেয়ে।  iqna

ঈসা (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার শুভেচ্ছা

captcha