IQNA

22:02 - December 31, 2019
1
সংবাদ: 2609945

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নুরুদ্দিন জায়েদ নির্বাচিত

এবার ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হয়েছে।

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নুরুদ্দিন জায়েদ নির্বাচিত

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ ৩০ ডিসেম্বর সোমবার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে হাফেজ নুরুদ্দিন জায়েদ নির্বাচিত হন।

এদিকে আগামী এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক ও পবিত্র নগরী মাশহাদে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিচারকমণ্ডলী ও কারীদের উপস্থিতিতে শতাধিক দেশের কারী ও হাফেজগণ উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

জানা যায়, ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে নুরুদ্দিন জায়েদ ওস্তাদ শাইখ আবু তাহের গুলজারী ও ওস্তাদ আলি রেজা পরিচালিত টঙ্গীর বিশ্বসেরা হিফজ মাদ্রাসা মুকাদ্দামাতুল কোরআন হিফয মাদরাসার ছাত্র।
সূত্র: mtnews24

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
abu taher
0
0
Al hamdu lillah Iran QUR'AN competition winner
captcha