IQNA

20:49 - January 21, 2020
সংবাদ: 2610082

আলেপ্পোয় শিয়া অধ্যুষিত এলাকায় রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা আজ আলেপ্পোয় শিয়া অধ্যুষিত এলাকা আল-জাহরা’য় রকেট হামলা চালিয়েছে।

আলেপ্পোয় শিয়া অধ্যুষিত এলাকায় রকেট হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সন্ত্রাসীরা এর পূর্বেও আল জাহরা শহরে বেশ কয়েক বার রকেট হামলা চালিয়েছে। পূর্বের ন্যায় আজও সন্ত্রাসীর এই শহরে রকেট হামলা চালিয়েছে।

সিরিয়ার জাতীয় টেলিভিশন ঘোষণা করেছে: জাবহাত আল-নুসরার সন্ত্রাসী শিয়া অধ্যুষিত শহরে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

সন্ত্রাসীরা একসাথে আলেপ্পোর “হালাব আল জাদিদ” (নতুন আলেপ্পো) নামক আরও একটি এলাকায় রকেট হামলা চালিয়েছে।

সিরিয়ার হাসপাতাল সূত্র জানিয়েছে, আলেপ্পোর এই দুই জনবহুল শহরে রকেট হামলার ফলে দুই নারী সহ মোট তিনজন বেসামরিক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। iqna

 

captcha