IQNA

ফ্রান্সে জাইশ আল-ইসলামের সদস্যের গ্রেপ্তার

0:05 - February 02, 2020
সংবাদ: 2610153
ফ্রান্সে জাইশ আল-ইসলামের সদস্যের গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল-ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Novinite-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: , যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সিরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠী জাইশ আল-ইসলামের সিনিয়র সদস্যকে ফ্রান্স থেকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯৮৮ সালে জন্মগ্রহণকারী এই শীর্ষ সন্ত্রাসী জাইশ আল ইসলামের প্রাক্তন মুখপাত্র ছিল। তাকে মার্সেই সিটি থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসিকিউটর তাকে নির্যাতন, যুদ্ধাপরাধ এবং ব্যক্তিদের অপহরণ করাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন।

জাইশ আল-ইসলাম সিরিয়ার প্রাথমিক গৃহযুদ্ধের সময় গঠিত কট্টর বিরোধী দলগুলির একটি জোট।

মানবাধিকার কর্মীরা এই দলটিকে নির্যাতন ও হত্যার অভিযোগ অভিযুক্ত করেছেন।  iqna

 

captcha