IQNA

20:27 - February 02, 2020
সংবাদ: 2610160

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজারের বেশি। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এসব তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এদিকে প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশ চীন ফেরতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া নতুন করে নিষেধাজ্ঞা দিলেও আগে থেকেই এই তালিকায় ছিল রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালির নাম। 

 

তবে এই নিষেধাজ্ঞার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, সীমান্ত পাড়ি দেয়ার সময় আনুষ্ঠানিকভাবে স্ক্রিনিং করতে পারলে ভাইরাসটির বিস্তার কমতে পারে। নতুন চন্দ্র বছরের ছুটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে হুবেই কর্তৃপক্ষ। জনসমাগম ঠেকাতে বাতিল করা হয়েছে বিবাহ রেজিস্ট্রেশন।

সূত্র: rtvonline

captcha