IQNA

22:40 - February 06, 2020
সংবাদ: 2610184

হেরাতে তালেবান সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত গভর্নরের তথ্য অফিস এই প্রদেশের গোলরান শহরে তালেবান সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল হওয়ার খবর জানিয়েছে।

হেরাতে তালেবান সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের হেরাত গভর্নরের তথ্য অফিস গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে: ৫ম ফেব্রুয়ারি রাতে বিমান হামলায় তালেবানের দুই কমান্ডার নিহত হয়েছে। এছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েক জন সদস্য আহত হয়েছে।


এই তথ্যে আরও বলা হয়েছে: এই হামলায় হেরাতের উত্তরাঞ্চলের তালেবানের সবচেয়ে বিপজ্জকন কমান্ডার মোল্লা মোহাম্মাদ খানজারি এবং মোল্লা হাফিজ মুতাওয়াক্কেল নিহত হয়েছে। এপর্যন্ত তারা আফগানিস্তানের বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসীমূলক কার্যক্রমের পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন করেছে।


এছাড়াও হেরাত প্রদেশের খোগিয়ানী শহরেও আফগান ঘাটিতে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় তালেবানের অপর দুই সদস্য নিহত হয়েছে। iqna

captcha