IQNA

গাজা উপত্যকায় ইসরইলের হামলা

20:44 - February 16, 2020
সংবাদ: 2610245
গাজা উপত্যকায় ইসরইলের হামলা
তেহরান (ইকনা)- ইহুদিবাদী ইসরাইল রবিবার (১৬ই ফেব্রুয়ারি) ভোরে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সেনারা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস বন্দরের নিকটে ফিলিস্তিনের একটি প্রতিরোধ কেন্দ্রকে টার্গেট করেছে।

ইসরাইলের সেনারা মোট ৫টি ক্ষেপণাস্ত্র এই প্রতিরোধ কেন্দ্রে নিক্ষেপ করেছে। হামলার ফলে এই কেন্দ্রে আগুন লাগে এবং ব্যাপক ক্ষতি হয়।

এদিকে জায়নিস্ট সূত্র উল্লেখ করেছে,গাজা উপত্যকায় দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর ফলে রকেট দুটি গাজা উপত্যকার নিকটবর্তী শহরে আঘাত হেনেছে।

হিব্রু-ভাষা সংবাদ মাধ্যম জানিয়েছে: জায়নিস্ট সেনাবাহিনীর একজন মুখপাত্র গুরুত্বারোপ করে বলেছে: এই দুটি ক্ষেপণাস্ত্র একটি ফাকা স্থানে আঘাত হেনেছে। iqna

captcha