তেহরান (ইকনা)- তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আল নাইরাব সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। রোববার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় তুর্কির একটি সংবাদ সংস্থা।

শনিবার সিরিয়ার আল নাইরাব সামরিক বিমানবন্দরে সিরিয়ার সেনাবাহিনী হামলা ফলে এই বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আক্কার বলেছিল যে, সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত তুর্কি সেনাবাহিনীর পর্যবেক্ষণ কেন্দ্র এবং সেনা ঘাটিতে যে কোন ধরণের হামলার জবাব দেওয়া হবে।
তুরস্কের সেনাবাহিনী গতাকাল ইদলিবে সিরিয়ার দুইটি যুদ্ধাবিমান ধ্বংস করেছে।
ইদলিবে এক বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত হওয়ার পরে সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা ও দামেস্কের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। iqna