তেহরান (ইকনা)- বিশাল জনসংখ্যার কারণে ভারতে করোনার প্রাদুর্ভাব বিপদজনক বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। এজন্য দেশটির লাখ লাখ লোক কোয়ারেন্টাইনের মধ্যে জীবনযাপন করছেন।

করোনার প্রাদুর্ভাবের কারণে মানবিক বিপর্যয় রোধ করতে ভারত সরকার নিষেধাজ্ঞা আইন বাস্তবায়ন করছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জনতা-কারফিউ’র পর এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইন বাস্তবায়ন করতে দেশটির পুলিশ মাঝেমধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছে। iqna