IQNA

20:05 - March 29, 2020
সংবাদ: 2610502

ইরাকে তুরস্কের বিমান হামলা

তেহরান (ইকনা)- ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র ৮ জন সদস্য নিহত হয়েছে। এক বিবৃতিতে তুরস্ক এ খবর জানিয়েছে।

ইরাকে তুরস্কের বিমান হামলা

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে, ইরাকের ম্যাটিনা এলাকায় এই হামলা চালানো হয়েছে।

এই মন্ত্রণালয় আরও যোগ করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্কের বিমান হামলা অব্যাহত থাকবে।

ইরাকি সরকারের আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও তুরস্ক বারবার ইরাকি আকাশসীমা এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে আঙ্কারা বিরোধী কুর্দি দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইরাকের উত্তরাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। iqna

 

captcha