IQNA

২০৩০ সালের রমজান মাসে মুসলমানেরা ৩৬ দিন রোজা রাখবে

18:08 - May 04, 2020
সংবাদ: 2610720
২০৩০ সালের রমজান মাসে মুসলমানেরা ৩৬ দিন রোজা রাখবে
তেহরান ইকনা: সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুসারে ঘোষণা করেছেন: ২০৩০ সালে মুসলমানেরা ৩৬ দিন রোজা রাখবে।

সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ বলেছেন: এমন ঘটনা যা বার বার পুনরাবৃত্তি হয় না, মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে।

তিনি টুইটারে লিখেছেন: ২০৩০ সালের শুরুতে এবং শেষে অর্থাৎ দুইবার পবিত্র রমজান মাস আসবে। ১৪৫১ হিজরির রমজান শুরু হবে ২০৩০ সালের ৫ম জানুয়ারিতে এবং আশাকরা হচ্ছে, এই পবিত্র মাসটি ৩০ দিনে পূর্ণ হবে।

আল-মুসনাদ বলেন: ২০৩০ সালে আবারও একটা রমজান আসবে। অর্থাৎ ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে ২০৩০ সালে ২৬শে ডিসেম্বর। এই মাসেও মুসলমানেরা রমজান মাসের ৬টা রোজা রাখবে। ১৪৫২ হিজরির রমজান ২০৩০ এবং ২০৩১ সালে হবে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন: "এর কারণ হচ্ছে চন্দ্র বছর সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম হয়।" (অর্থাৎ সৌরবর্ষ ৩৬৫ দিন এবং চন্দ্র বছর ৩৫৪)

উল্লেখ্য চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। আর সৌরবর্ষের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত। সে কারণে বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে ২০৩০ সালে পবিত্র রমজান মাসের শুরু হবে দুই বার।  iqna

 

captcha