IQNA

17:30 - June 10, 2020
সংবাদ: 2610936

জর্ডানের সংগ্রহ করা হচ্ছে মুসহাফে তাহাজ্জুদ নামক কুরআনের পাণ্ডুলিপি

তেহরান (ইকনা): মুসহাফে তাহাজ্জুদ নামক পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে প্রকাশকের নাম এবং প্রকাশের তারিখ উল্লেখ না করায় জর্ডানের ওয়াক্ফ এবং ইসলামিক পবিত্রতা মন্ত্রণালয় এই মুসহাফের সকল পাণ্ডুলিপি সংগ্রহ করার আহ্বান জানিয়েছে।

জর্ডানের সংগ্রহ করা হচ্ছে মুসহাফে তাহাজ্জুদ নামক কুরআনের পাণ্ডুলিপি

এই মন্ত্রণালয় সকল মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিনদের মুসাহাফে তাহাজ্জুদ নামক পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে প্রকাশকের নাম এবং প্রকাশের তারিখ উল্লেখ না থাকর কারণে এই পাণ্ডুলিপি সংগ্রহ করে ওয়াক্ফ এবং ইসলামিক পবিত্রতা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়াও আরও ঘোষণা করেছে: পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির ২৩ পৃষ্ঠায় সূরা বাকারার ২৬০ নম্বর আয়াতে «قال» "ক্বাল" শব্দটি বাদ পড়েছে এবং উল্লেখ করা হয়নি।
জর্ডানের ওয়াক্ফ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এক ওমরাহ এজেন্ট এই মন্ত্রণালয়ের কুরআন বিষয়ক কার্যালয়ের সাথে কোন প্রকার যোগাযোগ না করেই এবং কোন রকম পর্যবেক্ষণ না করেই বাজারে প্রবেশ করিয়েছে।

এই পাণ্ডুলিপিতে একটি লাইসেন্স নম্বরও রয়েছে যা ভুলভাবে জর্ডানের এনডোমেন্টস মন্ত্রণালয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে।মুসহাফে তাহাজ্জুদ নামক পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে মোট ৩০৬টি পৃষ্ঠা রয়েছে এবং প্রতিটি পৃষ্ঠায় ২০টি করে লাইন রয়েছে। iqna

 

captcha