IQNA

22:28 - July 06, 2020
সংবাদ: 2611092

এবারের হজে কাবা ও হাজারুল আসওয়াদ স্পর্শ করা নিষিদ্ধ

তেহরান (ইকনা): বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সংক্রমণ এড়াতে এবার হজের সময় কাবা ও হাজারুল আসওয়াদ স্পর্শ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাওয়াফের সময় লোক সমাগম করতেও বারণ করা হয়েছে।

এবারের হজে কাবা ও হাজারুল আসওয়াদ স্পর্শ করা নিষিদ্ধ

হজের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় এসব জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাবা স্পর্শ করা হজে মুসল্লিদের আকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু সংক্রমণ এড়াতে ইসলামের পবিত্র এ নিদর্শন এবার স্পর্শ করা যাবে না। নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের। হজের সময় সংক্রমণ এড়াতে সৌদির সেন্টার ফর ডিজিজেস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (সিডিসি) সুপারিশে এ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

সোমবার সিডিসি এক বিবৃতিতে বলেছে, হজে ধর্মীয় অনুষ্ঠান পালনে যেমন নামাজ ও কাবা শরিফ তাওয়াফের সময় সামাজিক দূরত্ব (এক হাজী থেকে আরেক হাজীর মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। সীমিতসংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।

এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে অনেক জল্পনা-কল্পনার পর গত জুনে অভ্যন্তরীণ এক হাজার সৌদি নাগরিককে হজের অনুমতি দেয় সৌদি। এবার মাত্র ১০ হাজার মুসল্লি হজব্রত পালন করতে পারবেন। iqna

captcha