IQNA

0:02 - August 24, 2020
সংবাদ: 2611368

ইহুদিবাদী ইসরাইলের আরও একটি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের আরও একটি ড্রো'ন ভূপা'তিত করেছে লেবাননের ইসলামি প্র'তিরো'ধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের আকাশসীমা ল'ঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে তারা।

ইহুদিবাদী ইসরাইলের আরও একটি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আ'য়ত্তে রয়েছে। পরে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রো'ন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের ত'থ্য ফাঁস হয় নি বলে দাবি করেছে তারা।

এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরাইলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আ'গ্রা'সনের সু'যোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রো'ন ভূপা'তিত করা হলো।
সূত্র: পার্সটুডে

captcha