IQNA

22:10 - September 12, 2020
সংবাদ: 2611462

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে: ১৩০ জন ব্রিটিশ এমপি

তেহরান (ইকনা): চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন ১৩০ জন ব্রিটিশ এমপি। এ নিয়ে মঙ্গলবার ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিংয়ের কাছে চিঠি পাঠিয়েছেন তারা। এতে সই করেছেন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসের সদস্যরা।

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে: ১৩০ জন ব্রিটিশ এমপি

চিঠিতে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের প্রতি চীন যে আ'চরণ করে চলেছে তা অবশ্যই ‘জাতিগত নির্মূ'লের’ উদ্দেশ্যে করা হচ্ছে। পরিকল্পিতভাবেই এ ধরনের নির্যাতন চালানো হচ্ছে। জার্মানিতে নাৎসিরা যে ধরনের অত্যাচার চালিয়েছিল উইঘুর মুসলিমদের ওপরও সেই ধরনের অত্যাচার চল'ছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা কিভাবে বসবাস করছে সে সম্পর্কে সব কিছু প্রকাশ্যে আনতে হবে। বিশ্ববাসীর উ'দ্বেগ দূর করতেই এই পদক্ষে'প নিতে হবে বেইজিংকে। যদিও উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীনের কমিউনিস্ট সরকার।

বেইজিং দা'বি করেছে, চীন সরকার সর্বদা জাতিগত সংখ্যালঘুদের বৈধ অধিকার র'ক্ষা করে। চীনের অন্যান্য অংশের লোকদের সঙ্গে যেমন আ'চরণ করা হয় উইঘুরদের সঙ্গেও একই আচরণ করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে অনেক উইঘুর মুসলিম বিদেশে চলে গেছে।

সেখানে তারা ভয়াবহ নির্যাতনের কথা বলছেন। তাদের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ, ব'ন্দিশালায় আটকে রাখা, শিশুদের বাবা-মায়ের কাছ থেকে দূরে রাখা, নিয়মিত ঘরবাড়ি তল্লাশি করা, হুমকি দেয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তারা।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস

captcha