IQNA

ইয়েমেনের রাজধানীতে সৌদি জোট বিমান হামলা

20:38 - September 12, 2020
সংবাদ: 2611464
ইয়েমেনের রাজধানীতে সৌদি জোট বিমান হামলা
তেহরান (ইকনা): সানার গভর্নর ঘোষণা করেছেন যে সৌদি জোটের যোদ্ধারা সামরিক ইঞ্জিনিয়ারিং বিভাগসহ ইয়েমেনের রাজধানীতে বেশ কয়েকবার বোমাবর্ষণ করেছে।

ইয়েমেনী সূত্র জানিয়েছে: ১২ই সেপ্টেম্বর (শনিবার) সকালে সৌদি জোটের যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানার দুটি এলাকায় বোমাবর্ষণ করেছে।

আজ ইয়েমেনের সামরিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং জাতীয় সুরক্ষা কেন্দ্রে সৌদি জোট বাহিনী আকাশ পথে মোট ৯ বার হামলা চালিয়েছে।

সৌদি জোট সমর্থিত ইয়েমেনের মুখপাত্র ওদাহ আল-দাবিশ দাবি করেছে যে, সৌদি জোট বাহিনী আকাশ পথে হুথি আনসারুল্লাহ আন্দোলনের সিনিয়র সদস্যদের একটি বৈঠকে বোমা হামলা চালিয়েছে।

সৌদি জোট এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি। iqna

captcha