IQNA

19:04 - October 06, 2020
সংবাদ: 2611597

পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি তরুণের শাহাদাত

তেহরান (ইকনা): সোমবার পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিদের গুলিতে ফিলিস্তিনের এক তরুণ শাহাদাত বরণ করেছেন। এছাড়াও অপর এক যুবক আহত হয়েছেন।

পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি তরুণের শাহাদাত

জায়নিস্ট টিভি চ্যানেল ২০-তে বলা হয়েছে: সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের পূর্বে আইনাফ শহরের কাছে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।


এসময় অপর এক ফিলিস্তিনি যুবক ইসরাইলী জঙ্গিদের গুলিতে আহত হয়। পরবর্তীতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ইসরাইলী সূত্র দাবি করেছে, ফিলিস্তিনের এই দুই তরুণ জায়নিবাদী জঙ্গিদের লক্ষ্য করে মলোটভ ককটেল এবং আগ্নেয় উপকরণ নিক্ষেপ করার চেষ্টা করেছিল। iqna

captcha