তেহরান (ইকনা): বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা’র আলোকে ফ্রান্সে "ম্যানিফেস্টেশন অফ ইউনিটি ইন মাল্টিপলসিটির" শিরোনামে ত্রি-মাত্রিক ভার্চুয়াল প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনীটি ফ্রান্সে অবস্থিত ইরানের কালচারাল কাউন্সিলরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে

এই প্রদর্শনীতে আরবাইনের ঐতিহাসিক পদযাত্রায় বিভিন্ন ধর্মের অনুসারীদের অংশগ্রহণের আলোকে তোলা বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে।
"ম্যানিফেস্টেশন অফ ইউনিটি ইন মাল্টিপলসিটির" শিরোনামে ত্রি-মাত্রিক ভার্চুয়াল প্রদর্শনীটি ৭ম অক্টোবর শুরু হয়েছে এবং টানা একমাস অর্থাৎ ৮ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
আগ্রহী ব্যক্তিবর্গ এখানে ক্লিক করে এই প্রদর্শনীটি দেখতে পারবেন। iqna