তেহরান (ইকনা): রবিউল আওয়াল মাসের আগমন উপলক্ষে গতকাল (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইমাম হুসাইন (আ.)-এর মাজারের গম্বুজের কালো পতাকা পরিবর্তন করে লাল পতাকা উড্ডয়ন করা হয়েছে।

টানা দুই মাস আজাদারি ও শোক পালনের পর রবিবার ইমাম হুসাইন (আ.)এর মাজারের গম্বুজের কালো পতাকা পরিবর্তন করা হয়েছে। মাজারের বিশেষ খাদেম গম্বুজ থেকে শোকের আলামত কালো পতাকা নামিয়ে লাল পতাকা উড্ডয়ন করেছেন।
এই আধ্যাত্মিক অনুষ্ঠানের কয়েকটি চিত্র এখানে তুলে ধরা হল:







