IQNA

14:13 - December 03, 2020
সংবাদ: 2611905

আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকা দেওয়া শুরু: পুতিন

তেহরান (ইকনা): আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকা দেওয়া কর্মসূচি শুরুর কথা গতকাল বুধবার ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। একই দিনে রুশ পেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে রাশিয়াতেও গণহারে করোনা টিকা দেওয়া কর্মসূচি শুরু হবে।

আগামী সপ্তাহ থেকে গণহারে করোনার টিকা দেওয়া শুরু: পুতিন

এএফপি এক প্রতিবেদনে বলেছে, ভিডিও বার্তায় আগামী সপ্তাহ থেকে গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে প্রথমে শিক্ষক, চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে।

ভ্লাদিমির পুতিন আরো জানান, আগামী কয়েক দিনের মধ্যেই রুশ টিকা স্পুটনিক ৫-এর ২০ লাখ ডোজ হাতে পাবে রুশ সরকার। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, রুশ টিকার প্রথম ডোজ নেওয়ার ৪২ তম দিন থেকে তার কার্যকারিতা ৯৫ শতাংশে পৌঁছেছে। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এ তথ্য জানিয়েছে।
সূত্র: রয়টার্স

captcha