তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যতদিন পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী থাকবে ততদিন এই অঞ্চলে শান্তি ফিরে আসবে না। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
